খোলামেলা পোশাকে বেলি ড্যান্স, ট্রোলের শিকার অভিনেত্রী

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২১

খোলামেলা পোশাকে বেলি ড্যান্স, ট্রোলের শিকার অভিনেত্রী

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : নেটাগরিকদের প্রশ্নে জর্জরিত হয়ে পড়েছেন মুম্বাইয়ের বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। সম্প্রতি বেলি ড্যান্সের একটি ভিডিও আপলোড করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতেই ট্রোলড হয়েছেন তিনি। অভিনেত্রীর কমেন্ট বক্স ভরে গেছে তির্যক মন্তব্যে।

 

২০১০ সালে ‘সাথ নিভানা সাথিয়া’ হিন্দি ধারাবাহিকে বাড়ির বড় বউয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন দেবলীনা ভট্টাচার্য। ভক্ত-অনুরাগীদের কাছে তিনি ‘গোপী বউ’ নামেই পরিচিত। ‘বিগ বস ১৪’ রিয়্যালিটি শোয়েও অংশগ্রহণ করেছিলেন দেবলীনা। কিন্তু অসুস্থতার জন্য মাঝপথে তাকে শো ছাড়তে হয়। পরে সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরেছিলেন। করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে তারপর আর তেমন কোনো ধারাবাহিক কিংবা রিয়্যালিটি শোয়ে দেখা যায়নি দেবলীনাকে। তবে ইদানীং নাচের প্রচুর ভিডিও আপলোড করছেন অভিনেত্রী। সম্প্রতি বেলি ড্যান্সের ভিডিও শেয়ার করেন।

 

Manual2 Ad Code

ভিডিওর ক্যাপশনে দেবলীনা জানান, এখনও পুরোপুরি বেলি ড্যান্স শিখে উঠতে পারেননি তিনি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুব শিগগিরই নাচটি শিখে নিয়ে আরো ভাল ভিডিও আপলোড করবেন।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

তার ভিডিও দেখে নেটাগরিকদের ট্রোলের পালা শুরু হয়ে যায়। ‘গোপী বউ সংস্কৃতি ভুলে গেলে নাকি?’ এই প্রশ্ন করা হয় কমেন্টে। কেউ কেউ আবার অভিনেত্রীকে ধীরে নাচার পরামর্শ দেন। তা না হলে নাকি পিছনের হাড় ভেঙে যেতে পারে। যদিও নিন্দার পাশাপাশি প্রশংসাও পেয়েছেন দেবলীনা। অনেকেই তার নাচের প্রশংসা করেছেন। আবার সৌন্দর্যের প্রশংসা করে ভালবাসা ও আগুনের ইমোজিও ব্যবহার করেছেন অনেকে।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code