কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ ভাইয়ের মৃত্যু, শহরজুড়ে শোকের ছায়া

প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২১

কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ ভাইয়ের মৃত্যু, শহরজুড়ে শোকের ছায়া

Manual8 Ad Code

শরিফুল ইসলাম ওরফে পচু (ফাইল ছবি)-সংগৃহীত

Manual3 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক : নাটোরের বৃহত্তম হোটেল ইসলামীয়ার মালিক শরিফুল ইসলাম পচু মারা যাওয়ার খবরে তার আপন বড়ভাই বাবুলুর রহমান স্ট্রোক করে মারা গেছেন।

 

তাদের অপর ছোটভাই মো. জাহাঙ্গীর হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (০৯ জুলাই) রাত ৮টার দিকে মারা গেছেন।

 

চার ভাইয়ের মধ্যে বেঁচে রইলেন একমাত্র বড়ভাই জীবন হোসেন। তারা সবাই নাটোর শহরের বলারীপাড়ার ডাক্তার আব্দুর রশিদের সন্তান।

Manual1 Ad Code

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর শহরের চকরামপুরে অবস্থিত জেলার বৃহত্তম খাবার হোটেল ইসলামীয়ার মালিক শরিফুল ইসলাম পচু করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে বৃহস্পতিবার মধ্যরাতে মারা যান। এই খবর নাটোরে আসলে শুক্রবার ভোরে তার আপন বড়ভাই বাবলুর রহমান স্টোক করে তাৎক্ষণিক মারা গেছেন।

 

Manual6 Ad Code

এদিকে তাদের অপর ছোট ভাই মো. জাহাঙ্গীর হোসেন করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থায় চিকিৎসাধীন দুই বড় ভাইয়ের মৃত্যুর দিন শুক্রবার রাত ৮টার দিকে মারা গেছেন।

 

শুক্রবার জুমার নামাজের পর নাটোর পৌরসভার মসজিদের মাঠে জানাজা শেষে শহরের গাড়িখানা গোরস্থানে তাদের বড় দুই ভাইয়ের কবর দেয়া হয়েছে। রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনার প্রস্তুতি চলছিল।

 

Manual3 Ad Code

নাটোরের সচেতন মহলের অতি পরিচিত এই পরিবারে একই দিনে এমন মৃত্যুর খবরে শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। ভালো ব্যবহার আর সততার মাধ্যমে ব্যবসা করে অতি সাধারণ থেকে অনেক বড় হোটেল মালিক হওয়ায় নাটোর জেলা এবং উত্তরবঙ্গজুড়ে ইসলামীয়া হোটেলের মালিক শরিফুল ইসলামের ব্যাপক খ্যাতি রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code