১৩ সেপ্টেম্বর কি সারপ্রাইজ দেবেন মাহি?

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

১৩ সেপ্টেম্বর কি সারপ্রাইজ দেবেন মাহি?

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। বিভিন্ন বিষয় তিনি জানান দেন এ মাধ্যমে। এবার তিনি বললেন, আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন। তবে কী সারপ্রাইজ? সেটা স্পষ্ট করেননি তিনি।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

তবে মাহির স্ট্যাটাস দেখে অনেকে ধরেই নিয়েছেন ‘গোপনে’ বিয়ে করেছেন তিনি, সেটাই প্রকাশ করবেন ওইদিন। তার মানে ১৩ সেপ্টেম্বর মাহি আরেকটি বিয়ের কথা জানাচ্ছেন? ভক্ত অনুসারীদের অনুমান, ওইদিন মাহির ‘সারপ্রাইজ’ মানে নতুন বিয়ে করার ঘোষণা।

 

জনপ্রিয় নায়িকা মাহিয়া মহির বিয়ে বিচ্ছেদ ও নতুন বিয়ে নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরে।

 

‘সারপ্রাইজ’ বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, এখন বললে তা আর সারপ্রাইজ রইলো না। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

 

মাহিয়া মাহি বিয়ে করেছেন- এমন গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে। তবে ওইসব গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না মাহি। বিষয়টি নিয়ে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, না, বিয়ে করিনি। গুজব ছড়ানো হচ্ছে।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code