ফোনালাপ ফাঁস ও মিডিয়ায় প্রচার করা ঠিক নয় : হাইকোর্ট

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১

ফোনালাপ ফাঁস ও মিডিয়ায় প্রচার করা ঠিক নয় : হাইকোর্ট

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ফোনে আড়ি পাতা এবং ফোনালাপ ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ফোনালাপ যখন মিডিয়ায় ফাঁস করা হয়, তখন ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ণ হয়। সামাজিকভাবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন।

 

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। একই সঙ্গে আদেশর জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। অন্যদিকে রিটের শুনানির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা-ই রাকিব।

 

আদালত বলেন, মোবাইল ফোনে কথা বলা দুই পক্ষের মধ্যে এক পক্ষ, আবার তৃতীয় পক্ষও ফোনালাপ ফাঁস করতে পারে। তবে এখানে কোন পক্ষের কী স্বার্থ আছে, তা জানি না। ফোনে আড়ি পাতা ঠিক নয়। ফোনালাপ মিডিয়ায় সগৌরবে প্রচার করাও উচিত নয়।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

আদালত আরো বলেন, ফোনালাপ যখন মিডিয়ায় ফাঁস করা হয়, তখন ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ন হয়। সামাজিকভাবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন। তবে কারা ফোনালাপ ফাঁস করে, তা আমরা জানি না। তবে ফোনালাপ ফাঁস করা উচিত নয়। এক্ষেত্রে গণমাধ্যম, বিটিআরসিসহ সব পক্ষের সজাগ থাকা দরকার।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

এর আগে, ফোনে আড়িপাতা প্রতিরোধে নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলোর তদন্ত চেয়ে গত ১০ আগস্ট হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী এ রিট দায়ের করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code