সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি নোমান বখত

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি নোমান বখত

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির শুন্য পদে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা নোমান বখত পলিন।

 

Manual4 Ad Code

বুধবার (২৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রদত্ত পত্রে ওবায়দুল কাদের এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপর অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির শুন্য পদে নোমান বখত পলিনকে মনোনয়ন প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

Manual3 Ad Code

 

নোমান বখত পলিন সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমেদ হোসেন বলেন, সুনামগঞ্জের আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত পরিবার আয়ূব বখত জগলুলের পরিবার। তিনি বর্তমান জেলা কমিটির সহ-সভাপতি থাকাকালে মৃত্যুবরণ করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তে জগলুলের পদে তার ছোট ভাই নোমান বখত পলিনকে কোঅপ্ট করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code