ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে সংঘর্ষ, নিহত ৪

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

নিহতরা হলেন- রহমান মোল্লা (৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন (২৫)।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানিয়েছেন, উপজেলার জগদল ইউনিয়নের ৩ নম্বর ইউনিয়নের বর্তমান মেম্বর নজরুল ইসলাম ও সবুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে সবুব মোল্লার পক্ষে সৈয়দ হাসানকে একই ওয়ার্ডে মেম্বর প্রার্থী ঘোষণা করা হয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

 

একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় জগদল মাঝিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয়পক্ষ ধারোলো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

 

পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code