স্বর্ণ না জিতলেও, তাদের হাত ধরে নতুন ইতিহাস বাংলাদেশের

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

স্বর্ণ না জিতলেও, তাদের হাত ধরে নতুন ইতিহাস বাংলাদেশের

Manual4 Ad Code

খেলাধুলা ডেস্ক : দেশের আর্চারির ইতিহাসে প্রথমবার সুযোগ এসেছিল, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতার। তবে সেই স্বপ্ন ধরা দেয়নি। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরে স্বর্ণ হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে স্বর্ণ জিততে না পারলেও, নতুন ইতিহাস ঠিকই গড়েছে বাংলাদেশ।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

ঢাকার আর্মি স্টেডিয়ামে চলমান এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরা সাফল্যের দেখা পেয়েছে লাল-সবুজের পতাকা। আর সেই উপলক্ষ্য এনে দিয়েছেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দেশের সর্বোচ্চ সাফল্য রৌপ্য এনে দিয়েছেন দু’জন।

 

ফাইনালে মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। এতে করে এই ইভেন্টে স্বর্ণ পায় কোরিয়া। আর রৌপ্যের দেখা পায় বাংলাদেশ।

 

Manual5 Ad Code

এশিয়ান আর্চারিতে এর আগে পুরুষ ও নারীর দলগত ইভেন্টের দুটিতে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। যেটি কিনা টুর্নামেন্টিতে প্রথম পদক ছিল বাংলাদেশের। গতকাল পর্দা নেমেছে ২২তম এশিয়া আর্চারি চ্যাম্পিয়নশিপের।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code