পদোন্নতি পেলেন ২১৯৫ চিকিৎসক

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

পদোন্নতি পেলেন ২১৯৫ চিকিৎসক

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : স্বাস্থ্য মন্ত্রণালয় ২ হাজার ১৯৫ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে। ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে নিয়োগ পাওয়া এই চিকিৎসকরা এতদিন পদন্নোতি বঞ্চিত ছিলেন। তারা ২০০৯ সালের স্কেল অনুযায়ী বেতন পাবেন।

Manual7 Ad Code

 

এদের মধ্যে সর্বোচ্চ ১৯৫৮ জন নবম গ্রেড থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া ১৮৩ জন ষষ্ঠ থেকে পঞ্চম গ্রেড, ৫৪ জন পঞ্চম থেকে চতুর্থ গ্রেডে পদোন্নতি পেয়েছেন।

Manual4 Ad Code

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীনের সই করা তিনটি পৃথক আদেশে তাদের পদোন্নতির কথা বলা হয়েছে।

 

Manual8 Ad Code

এতে বলা হয়, নিয়ম অনুযায়ী পদোন্নতি প্রাপ্তরা বকেয়া বেতন পাবেন।

 

Manual4 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. নন্দলাল সূত্রধর বলেন, অনেক বছর ধরে আমরা এই দাবি জানিয়ে আসছিলাম। প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা ধন্যবাদ জানাই।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code