শিবগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২১

শিবগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

Manual6 Ad Code

ছবি : সংগৃহীত


সুরমা মেইল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

শুক্রবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় মুসলিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনাব আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮) ও ভোলাহাট উপজেলার মান্নুমোড় এলাকার জানে আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।

 

আহতরা হলেন- শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আশরাফুল ইসলামের চেলে সুমন আলী (৪০), দৌলতবাড়ি গ্রামের মালেকের ছেলে খাইরুল ইসলাম (৫৪) ও বিনোদপুর-খাসেরহাট এলাকার জাহিদ আলীর ছেলে সিয়াম (৫)।

 

স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাচ্ছিল একটি মাইক্রোবাস। এ সময় কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী জিয়াউর ও জাহাঙ্গীর মারা যায়। আহত হয় আরো তিনজন।

Manual5 Ad Code

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। লাশ উদ্ধার করা হয়েছে ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code