মুরাদের অশ্লীল অডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১

মুরাদের অশ্লীল অডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন সকালে ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণ করতে আদালতের দ্বারস্থ হন ব্যারিস্টার সুমন।

 

Manual6 Ad Code

আদালতে তিনি বলেন, জরুরিভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। অপসারণ না করলে অল্প বয়সের ছেলেমেয়েরা এই ধরনের গালাগালি এবং অশ্লীল কথা বার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিও দ্রুত সরাতে বিটিআরসির প্রতি নির্দেশনা প্রার্থনা করছি।

 

Manual1 Ad Code

এ পর্যায়ে আদালত বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে আগে বিষয়টি শুনি। কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে না আসায় এ বিষয়ে কোনো আদেশ হয়নি।

 

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ডা. মো. মুরাদ হাসান। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code