খালেদার কিছু হলে সরকারের সবাইকে আসামি করা হবে : ফখরুল

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

খালেদার কিছু হলে সরকারের সবাইকে আসামি করা হবে : ফখরুল

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি ইঙ্গিত করে তার অনাকাঙ্ক্ষিত কিছু হলে সরকারের সবাইকে হত্যার আসামি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী না হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা দরকার। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যে কোনো সময় তার জীবন নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। দেশনেত্রীর অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হলে সরকারের প্রত্যেকেকে হত্যার আসামি করা হবে।

 

Manual3 Ad Code

বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি পালিত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

 

Manual6 Ad Code

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে অষ্টমবারের মতো ঢাকাসহ সারাদেশে এ প্রতিবাদী কর্মসূচি পালন করছে বিএনপি।

Manual6 Ad Code

 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণের আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য রাখেন।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code