সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
নৌকার প্রার্থী যেই হোক না কেন, তাকেই সমর্থন করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা, এই নৌকা বঙ্গবন্ধু পরিবারের নৌকা। কে প্রার্থী হু কেয়ারস, কলাগাছ না আমগাছ সেটা বিষয় না, দেখবো শুধু নৌকা। এটা স্বাধীনতার প্রতীক। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। শেখ হাসিনার ঘাঁটি। এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না।
সরকারদলীয় এই সাংসদ আরও বলেন, দ্য থিং ইজ দ্যাট আমি সত্য কথা বলতে পছন্দ করি। নানাভাবে আমাকে, আমার দল আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি সবসময় জাতির পিতা বঙ্গবন্ধুর দলে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।
Design and developed by ওয়েব হোম বিডি