বাড়ি ফেরা হলো না ৩ মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২

বাড়ি ফেরা হলো না ৩ মোটরসাইকেল আরোহীর

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বাগেরহাটের মোংলায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন তরুণ নিহত হয়েছেন।
বুধবার (০৯ মার্চ) রাত ১২টায় উপজেলার মৌখালী ব্রিজ এলাকায় রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

নিহতরা হলেন- বাগেরহাটের মোংলা পৌর এলাকার মোর্শেদ সড়কের জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২২), একই এলাকার মো. কুদ্দুসের ছেলে জাকারিয়া (২০) এবং জেলার মোড়েলগঞ্জ উপজেলার আসাদের ছেলে সাকিব (২০)।

 

নিহতদের মধ্যে বায়জিদ হোসেন ফার্নিচার ব্যবসায়ী। জাকারিয়া তাদের কর্মচারী। আর সাকিব বায়জিদের আত্মীয়।

 

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফসানা নাঈমা হাসান জানান, ওই তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

 

মোংলা থানার ইন্সপেক্টর (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, মোংলার চাঁদপাই এলাকায় মেলা শেষে রাতে তিন তরুণ একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মৌখালী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দ্রুতগামী মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেল আরোহী তিনজন মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।

Manual6 Ad Code

 

খবর পেয়ে পুলিশ এবং স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code