সিলেট আসছে ওয়ারফেজ-অ্যাশেজ

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২

সিলেট আসছে ওয়ারফেজ-অ্যাশেজ

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :
আগামীকাল ১৬ মার্চ (বুধবার) সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে আয়োজিত কনসার্টে অংশগ্রহণ করবে বাংলাদেশের কিংবদন্তী ব্যান্ড ওয়ারফেজ এবং অ্যাশেজ। লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড দল অরফিয়াস এই আয়োজন সঞ্চালন করবে।

Manual2 Ad Code

 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষকে কেন্দ্র করে আয়োজনটি সাজানো হয়েছে। এর শিরোনাম দেওয়া হয়েছে “Rejoice the golden jubilee of independence with Warfaze and Ashes”

 

Manual4 Ad Code

আয়োজকরা জানান, বুধবার দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে অনুষ্ঠানটি উদ্বোধন করা হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টের টিকেটের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা (ভিআইপি) ও ২০০ টাকা (সাধারণ)।

Manual8 Ad Code

 

তাছাড়া আজ ১৫ মার্চ (মঙ্গলবার) সিলেট মাতাতে আসছে বিখ্যাত ব্যান্ড নেমেসিস এবং আর্ক।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code