হোসনি দালানে বোমা হামলা: ২ আসামির কারাদণ্ড, খালাস ৬

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২

হোসনি দালানে বোমা হামলা: ২ আসামির কারাদণ্ড, খালাস ৬

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
পুরান ঢাকার হোসনি দালানে ২০১৫ সালে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা মামলায় আসামি আরমান মনিরের ১০ বছর এবং কবির হোসেনের সাত বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর ৬ আসামি খালাস পেয়েছেন।

 

Manual3 Ad Code

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

Manual6 Ad Code

 

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, রুবেল ইসলাম, আবু সাঈদ, হাফেজ আহসান উল্লাহ, শাহ জালাল, ওমর ফারুক ও চাঁন মিয়া। এর মধ্যে কবির হোসেন, আরমান মনিরুল ও রুবেল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর আবু সাঈদ, হাফেজ আহসান উল্লাহ, শাহ জালাল, ওমর ফারুক ও চাঁন মিয়া জামিনে ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির এ তথ্য জানান।

 

Manual7 Ad Code

মামলাটি চার্জশিটভুক্ত ১০ আসামির মধ্যে জাহিদ হাসান ও মাসুদ নাবালক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে বিচারাধীন।

 

এর আগে ১ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।

 

Manual7 Ad Code

২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে পবিত্র আশুরার মিছিলের প্রস্তুতিকালে তাজিয়া মিছিলে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে দুজন নিহত ও শতাধিক আহত হন। ওই ঘটনায় রাজধানীর চকবাজার থানায় উপ-পরিদর্শক জালাল উদ্দিন মামলাটি দায়ের করেন।

 

এরপর ২০১৬ সালের ১৮ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০১৭ সালের ৩১ মে মামলাটির অভিযোগ গঠন করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code