সুনামগঞ্জে আলোচিত পাঁচ মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২২

সুনামগঞ্জে আলোচিত পাঁচ মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে আলোচিত পাঁচটি অপহরণ ও ধর্ষণ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দুইজনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার কথা বলা হয়েছে।

 

Manual8 Ad Code

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় দেন। আজ একসঙ্গে পাঁচ মামলার রায় একটি দৃষ্টান্তমূলক ঘটনা বলে জানান, রাষ্ট্র পক্ষের পিপি নান্টু রায়।

 

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. জজ মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইদন মিয়ার ছেলে আসাদ মিয়া, সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রিপন মিয়া, সদর উপজেলার ইছাগরি গ্রামের জিতেন্দ্র দাসের ছেলে শৈলেন দাস, জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের মৃত আলাকছ উল্লার ছেলে শাহিন মিয়া।

Manual3 Ad Code

 

খালাশপ্রাপ্তরা হলেন- সাজাপ্রাপ্ত আসাদ মিয়ার বাবা ইদন মিয়া ও মা জগতবানু।

 

Manual3 Ad Code

রাষ্ট্র পক্ষের পিপি নান্টু রায় বলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঁচটি মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এভাবে অপহরণ ও ধর্ষণ মামলায় রায় দিয়ে অপরাধীদের যদি শাস্তি নিশ্চিত করা যায় তাহলে এ ধরনের অপরাধ কমে যাবে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code