শিশু আরাফ হত্যা: মা-ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২২

শিশু আরাফ হত্যা: মা-ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড

Manual8 Ad Code

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডে পূর্বশত্রুতার জের ধরে কাউন্সিলর নুরুল আলম মিয়াকে ফাঁসাতে গিয়ে তার বাড়ির এক ভাড়াটিয়ার শিশুপুত্র আবদুর রহমান আরাফ (২) হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

Manual6 Ad Code

 

বুধবার (১৮ মে) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ রায় দেন।

 

রায়ের মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হত্যার পরিকল্পনাকারী মো. ফরিদ (৩৮), দারোয়ান মো. হাসান (২৩) ও তার মা নাজমা বেগম।

 

Manual8 Ad Code

আদালত সূত্রে জানা যায়, আসামি ফরিদের সঙ্গে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার পূর্ব থেকে বিরোধ ছিল। আসামি মো. হাসানও নাজমা বেগমের ছেলে হাসানের সহায়তায় নাজমা বেগম আরাফকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ২০২০ সালের ৭ জুন বাকলিয়া ম্যাচ ফ্যাক্টরি রোডে নুরুল আলম মিয়ার বাড়ির ছাদে ট্যাংক থেকে আবদুর রহমান আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

Manual4 Ad Code

জানা যায়, আবদুর রহমান আরাফ নুরুল আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল কাইয়ুমের ছেলে।

Manual8 Ad Code

 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) প্রবীর কুমার ভট্টাচার্য্য জানান, শিশু আরাফ হত্যা মামলায় ২০২১ সালের ১০ মার্চ আদালতে চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ২০ জন ও আসামিপক্ষে ১০ জন সাফাই সাক্ষ্য দিয়েছেন। আসামি ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়া তিন আসামির উপস্থিতিতে বিচারক মৃত্যুদণ্ডের রায় দেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code