ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২২

ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :
জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ঢাকা আসছেন। ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে হাজির হবেন তিনি। এ অনুষ্ঠানে তাকে পারফর্ম করতেও দেখা যাবে। এক ভিডিওবার্তায় ঢাকায় আসার বিষয়টি জানিয়েছেন শিল্পা।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

জানা গেছে, ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ও এক্সপো ২০২২’ ঢাকা শেরাটন হোটেলে ২৮ জুলাই শুরু হয়ে এটি শেষ হবে ৩০ জুলাই। ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় গায়ক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন। পাশাপাশি দেশের খ্যাতনামা তারকাদেরও পারফর্ম করতে দেখা যাবে।

 

শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু বলেন, মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিও বার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন।

Manual7 Ad Code

 

এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন শিল্পা।

 

কদিন আগেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিল্পা। গত বছর ‘হাঙ্গামা টু’ দিয়ে ফিরলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি। সেই সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। ‘নিকম্মা’ সিনেমার মধ্য দিয়ে ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সাব্বির খান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code