সিলেটে স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

সিলেটে স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ আকলিমা বেগম হত্যা মামলায় নিহতের পলাতাক স্বামী সেবুল মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া আরও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

বুধবার (২৫ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান ভূঁইয়া এ রায় প্রদান করেন।

 

Manual2 Ad Code

সেবুল আহমদ (২২) গোয়াইনঘাট উপজেলার বাদেপাশা কুলুমছড়ার পাড়ের ফারুক আহমদের ছেলে। তিনি বর্তমানে পলাতাক রয়েছেন।

Manual4 Ad Code

 

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৯ মার্চ সকালে ভাত দিতে দেরি করায় স্ত্রীকে ধাওয়া করে বাড়ির পাশ্ববর্তী স্থানে নিয়ে মাথায় সাবল দিয়ে আঘাত করে সেবুল মিয়া। এতে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী আকলিমা বেগম (২০)। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

এ ঘটনায় ওইদিন রাতে গোয়াইনঘাট থানায় হত্যা মেয়ের জামাতাকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের বাবা জৈন উদ্দিন।

 

তদন্ত শেষে একই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র (নং-৬৬) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

Manual6 Ad Code

 

মামলাটি অত্র আদালতে ১১৬৮/১৩ মূলে রেকর্ডের পর ২০১৪ সালের ২৯ জানুয়ারি একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু হয়। মামলায় ১৪ জন সাক্ষির ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।

Manual7 Ad Code

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের এপিপি এসএম পারভীন বেগম এবং আসামির নিযুক্ত আইনজীবী না থাকায় রাষ্ট্রকর্তৃক নিযুক্ত ছিলেন আইনজীবী ফারজানা আহমদ চৌধুরী।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code