শ্রীমঙ্গলে অনিবন্ধিত ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

শ্রীমঙ্গলে অনিবন্ধিত ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে চালু থাকা অনিবন্ধিত দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

 

ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো- শহরের কালিঘাট রোডের ইনোভা ডায়াগনস্টিক সেন্টার ও স্টেশন রোডের রেটিনা ডায়াগনস্টিক সেন্টার।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথী সিংহ, সেনেটারি ইন্সপেক্টর বিনয় সিংহ রাউথিয়া, শ্রীমঙ্গল থানার এসআই ইউসুফ প্রমুখ।


।আরও পড়ুন

Manual4 Ad Code


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, শ্রীমঙ্গলের দুটি প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় আমরা সিলগালা করে দিয়েছি। আমরা বলেছি নিবন্ধন পাওয়ার পর পুনরায় প্রতিষ্ঠান দুটি খুলে দেওয়া হবে। ডায়াগনস্টিক দুটির প্যাথলজি বিভাগ বন্ধ থাকবে। তবে, চিকিৎসকরা তাদের চেম্বার করতে পারবেন। এ অভিযান চলমান থাকবে।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code