মাইক্রোসফটে নিয়োগ পেলেন সিলেটের আরাফ

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২২

মাইক্রোসফটে নিয়োগ পেলেন সিলেটের আরাফ

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে মাইক্রোসফটের আয়ারল্যান্ড অফিসে নিয়োগ পেয়েছেন সিলেটের আরাফ আল জামি। আরাফ সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

Manual3 Ad Code

 

আরাফ বর্তমানে থাইল্যান্ডের একটি কোম্পানিতে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করছেন। তার এ সাফল্যে শনিবার (০৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে তাকে অভিনন্দন জানিয়ে ক্রেস্ট দেওয়া হয়।

 

Manual6 Ad Code

তিনি তার বক্তব্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাগীব আলী, ভিসি প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এমআর কবির, সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এএন মেশকাত উদ্দিন, সৈয়দ আব্দুল হান্নান, বোর্ড অব ট্রাস্টিজের সচিব মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এমএস রহমান পীর প্রমুখ।

Manual6 Ad Code

 

আরাফ আল জামির গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার সুলতানপুরে। বাবা কায়েস আহমেদ সিলেটের জালালাবাদ গ্যাসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মা জেসমিন সুলতানা বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা সিলেট নগরের কাজীটুলা এলাকার বাসিন্দা।

Manual4 Ad Code

 

আরাফ আল জামি জানান, গত মার্চ মাসের শেষ সপ্তাহে মাইক্রোসফটের ওয়েবসাইটের মাধ্যমে তথ্য পেয়ে অনলাইনে আবেদন করেন। পরীক্ষা নেওয়ার পর গত ২৯ এপ্রিল চূড়ান্তভাবে নির্বাচিত হন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code