সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণধর্ষণের পর এক নারী ও তার স্বামীকে হত্যার ঘটনায় ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন, লোকমান, শফিক, সুমন-২, আরিফুল ও জামাল। আসামিদের মধ্যে রায় ঘোষণার সময়ে উপস্থিত ছিলেন শফিক, সুমন-২ ও জামা পলাতক আছেন সুমন, লোকমান ও শফিক।
মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রূপগঞ্জের দেবই গ্রামে খাদিজা নামের নারী ও তার স্বামী আবদুর রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আসামিরা। তারা স্বামীকে বেঁধে খাদিজাকে দলবেঁধে ধর্ষণ করেন। পরে দুইজনকে হত্যা করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেন। ১৬ আগস্ট দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতদের বাবা বাদী হয়ে মামলা করেন। আদালতে ১২ জনের সাক্ষ্যগ্রহণ নেন।
Design and developed by ওয়েব হোম বিডি