জামিনে মুক্তি পেলেন মন্ত্রীর জামাতা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২

জামিনে মুক্তি পেলেন মন্ত্রীর জামাতা

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
জামিনে মুক্তি পেয়েছেন বন ও পরিবেশমন্ত্রীর জামাতা গোলাম রসুল চৌধুরী রাহেল। এর আগে, নবীগঞ্জ পৌরসভায় নির্বাচনী সহিংসতার মামলায় সোমবার (০৫ জুলাই) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (০৫ জুলাই) জামিন আদেশ বাতিলের বিরুদ্ধে রাহেলের পক্ষে জেলা দায়রা জজ আদালতে একটি মিস কেইস করা হয়। মামলায় আসামির জামিন চাওয়া হলে বিচারক হাসানুল ইসলাম শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

Manual1 Ad Code

 

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৫ জানুয়ারি (পৌর নির্বাচনের আগের দিন) রাহেল চৌধুরী বিএনপির প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর লোকজনের ওপর হামলা করেন। ঘটনার এক পর্যায়ে ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রাহেল। মারাত্মক জখম অবস্থায় শফিক চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন।

 

Manual1 Ad Code

এ ঘটনায় ছাবির আহমেদ চৌধুরীর আরেক চাচাতো ভাই হাদিছ মিয়া চৌধুরী বাদী হয়ে গত বছরের ৩১ জানুয়ারি ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ মার্চ চার্জশিট দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার্জশিট অনুযায়ী আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Manual4 Ad Code

 

সোমবার মামলার দ্বিতীয় আসামি রাহেল চৌধুরী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code