ব্যাডমিন্টন দ্বৈত চ্যাম্পিয়ন সিলেট জেলা

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২২

ব্যাডমিন্টন দ্বৈত চ্যাম্পিয়ন সিলেট জেলা

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে ৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সারাদেশের শাটলারদেরকে নিয়ে ঢাকায় চলছে দেশের সর্বোচ্চ এই প্রতিযোগিতা।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

দ্বৈত্যে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা দল। সিলেট জেলা দলের দ্বৈত্য জুটিতে মিজানুর রহমান ও রাহাতুল নাঈম চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে সিলেটের এই জুটি হারিয়েছেন বাংলাদেশ আনসারের নিশান-নাজমুল জুটিকে।

 

ফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে প্রথম সেটে পিছিয়ে পড়েন সিলেটের মিজান-নাঈম জুটি। তবে পরের দুই সেট টানা জিতে চ্যাম্পিয়ন হন তারা। নিশান-নাজমুল জুটিকে ২-১ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সিলেটের জুটি।

 

Manual5 Ad Code

এদিকে সিলেট জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় দুই শাটলার মিজান ও নাঈমকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

Manual5 Ad Code

 

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ মাহি উদ্দিন আহমদ সেলিম অভিনন্দন জানিয়ে বলেন, নাঈম-মিজান সিলেটকে বাংলাদেশ চ্যাম্পিয়ন করেছেন। আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি। আশা করবো ভবিষ্যতেও তাদের এই সাফল্য যাত্রা অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code