পুরোনো দিনের গান তুলে ধরছেন শ্রীমঙ্গলের পাপ্পু

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

পুরোনো দিনের গান তুলে ধরছেন শ্রীমঙ্গলের পাপ্পু

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :
নতুন প্রজন্মের কাছে পুরোনো দিনের গান তুলে ধরছেন উদীয়মান তরুন সঙ্গীত শিল্পী তোফায়েল পাপ্পু। শুধু গান নয়, তার নিজের তৈরী প্রতিষ্ঠান ‘চিলেকোঠা লি:’ এর মাধ্যমে মানসম্মত নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন তৈরী করে আলোড়ন তৈরি করেছেন তিনি। ‘চিলেকোঠা লি:’র মাধ্যমে অনেক নাম না জানা শিল্পী এখন সবার কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

তোফায়েল পাপ্পু বলেন, নতুন প্রজন্মের কাছে পুরোনো দিনের গান তুলে ধরতে কাজ করে চলেছি। নতুন আরেকটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুদ্ধ গান, নাটক তৈরী করার পরিকল্পনা করছি। এতে যারা নতুন আছেন যাদের প্রতিভা থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যেতে পারছেন না তাদের সুযোগ দেয়া হবে। আমি চেষ্ঠা করছি পুরাতন গানকে নতুন করে শ্রোতাদের কাছে তুলে ধরতে। কিছু গানের আবেদন কখনও ম্লান হয় না, শ্রোতার মনে অনুরণন তুলে যায় যুগ যুগ ধরে। সময়ের পালাবদলে তাই সেসব গান নতুন সংগীতায়োজনে তুলে ধরা হচ্ছে শ্রোতার কাছে। আমার উদ্যোগকে মানুষ অনেক বাহবা দিচ্ছে। মানুষের ভালোবাসা পাচ্ছি। সবার সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে যাবো।

 

তোফায়েল পাপ্পু মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সঙ্গীতাঙ্গণেও সম্মানের সাথে কাজ করছেন। শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ২০২০ সালে স্নাতক শেষ করেছেন তিনি। ২০২১ সালের ৬ মে তিনি বিদেশে চলে যান। সেখান থেকেও তিনি কাজ করে যাচ্ছেন।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code