সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২
কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে কৃত্তিবাস রবিদাস নামে এক চা-শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গোয়ালঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
বুধবার (০৬ অক্টোবর) রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগবিন্দপুর চা-বাগানের মদনপুর লাইনে এ ঘটনা ঘটে। ৫০ বছর বয়সী কৃত্তিবাস একই এলাকার রামপ্রসাদ রবিদাসের ছেলে। তিনি চার সন্তানের জনক।
কৃত্তিবাসের স্ত্রী রেখা দাস জানান, রাতে খাবার খেয়ে ছোট ছেলেকে নিয়ে পাশের কক্ষে ঘুমাতে যান তার স্বামী। সকালে গরু বের করতে গেলে গোয়ালঘরের আড়ার সঙ্গে স্বামীকে ঝুলতে দেখেন তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি