শ্রীমঙ্গলে মুদির দোকানে দুর্লভ প্রজাতির ক্যান্টরের কুকরি সাপ

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২২

শ্রীমঙ্গলে মুদির দোকানে দুর্লভ প্রজাতির ক্যান্টরের কুকরি সাপ

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারে শ্রীমঙ্গলের নওয়াগাঁও গ্রামের দেবপাড়ার বিশ্ব বণিক মোদির দোকান থেকে রোববার (০৯ অক্টোবর) সকালে দুর্লভ প্রজাতির ক্যান্টরের কুকরি সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

 

বিশ্ব বণিকের দোকানে সাপটিকে দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়। পরে বনবিভাগের সদস্যদের নিয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এটি উদ্ধার করেন।

 

Manual4 Ad Code

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ডা. মনিরুল এইচ খান, ডা. কামরুল হাসান ও আদনান আজাদ সাপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

তারা জানান, এ সাপের বাংলা নাম এখনো জানা যায়নি। এরা নিশাচর। বেশিরভাগ সময় মাটির নিচেই থাকে। সম্ভবত মাটির নিচে কেঁচো ও লার্ভা পিঁপড়ার ডিম ও উইপোকার ডিম খেয়ে জীবন ধারণ করে। নরম মাটি পেলে মাটি খুঁড়ে ভেতরে চলে যাওয়ার প্রবণতা রয়েছে। মাটির ভেতরে থাকার জন্য রোসট্রাল স্কেল ব্যবহার করে সাপটি। রোসট্রাল স্কেল হলো সাপের মুখের সম্মুখভাগে অবস্থিত অঙ্গবিশেষ।

Manual3 Ad Code

 

উদ্ধার করা সাপটি আকারে ৯০-১১০ সেন্টিমিটার। বর্তমানে সাপটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code