জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারে বিজয়ী যারা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারে বিজয়ী যারা

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী যারা বিজয়ী হয়েছেন।

 

তারা হলেন- কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল উদ্দিন। শ্রীমঙ্গলে মশিউর রহমান রিপন, কুলাউড়ায় বদরুল আলম নান্নু, জুড়ীতে বদরুল ইসলাম, বড়লেখায় আজিম উদ্দিন এবং রাজনগরে জিয়াউর রহমান।

 

এদিকে, সদর উপজেলায় সদস্য পদে লটারিতে বিজয়ী হয়েছেন হাসান আহমদ জাবেদ।

 

অপরদিকে, সংরক্ষিত নারী আসনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছেন হেলেনা চৌধুরী। সদর-রাজনগর থেকে নির্বাচিত হয়েছেন রাকিবা সুলতানা তালুকদার। বড়লেখা-জুড়ী-কুলাউড়া আসনে নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার চৌধুরী মুন্নী।

Manual2 Ad Code

 

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইভিএমে শুরু হয় ভোটগ্রহণ। চলে বেলা ২টা পর্যন্ত। পরে ভোট গণনা করা হয়।

Manual4 Ad Code

 

ইতোমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচনে শুধু ৭টি সাধারণ ওয়ার্ডে ২১ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

জেলার ৭টি কেন্দ্রে মোট ভোটার ৯৫৬ জন। মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ভোটাধিকার প্রয়োগ করেন।

Manual5 Ad Code

 

শান্তিপূর্ণ ভোটদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code