মৌলভীবাজারে শিশু হত্যার অভিযোগে পিতা আটক

প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

মৌলভীবাজারে শিশু হত্যার অভিযোগে পিতা আটক

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় আল-আমিন নামে দুই মাস বয়সী শিশুপুত্রকে হত্যার অভিযোগে আব্দুল মতিন (৩২) নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

Manual2 Ad Code

সোমবার (২৪ অক্টোবর) বিকালে তাকে আটক করা হয়।

 

আটক আব্দুল মতিন উপজেলার পূর্ব-দোয়ালিয়া (রামকটার টিলা) গ্রামের নিমার আলীর পুত্র।

 

পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

 

Manual3 Ad Code

নিহত শিশুর মা লাবনী আক্তারের অভিযোগ থেকে জানা যায়, তার স্বামী আব্দুল মতিন (৩২) ঘরে স্ত্রী রেখে একাধিক বিয়ে করেছেন। এর জের ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রবিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলাকালে আব্দুল মতিন স্ত্রীকে মারধরের একপর্যায়ে ২ মাসের শিশুপুত্রে আল আমিনের ওপরও আঘাত পড়ে। সন্ধ্যায় শিশুপুত্রসহ লাবনীকে বাবার বাড়ির লোকজন উদ্ধার করে নিয়ে যান। সোমবার সকালে শিশুপুত্রের শারীরিক অবস্থার অবনতি হলে মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদুস হাসান জানান, নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগে পিতা আব্দুল মতিনকে আটক করা হয়েছে। শিশু আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code