শ্রীমঙ্গলে অপহৃত কিশোর ২০ দিন পর ঢাকায় উদ্ধার

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

শ্রীমঙ্গলে অপহৃত কিশোর ২০ দিন পর ঢাকায় উদ্ধার

Manual8 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত হওয়ার ২০ দিন পর শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় নাঈম (১৪) নামে এক কিশোর ঢাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৯। অপহরণের সাথে জড়িত একজনকে মৌলভীবাজার থেকে আটক করা হয়।

 

Manual6 Ad Code

কিশোর উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির।

Manual6 Ad Code

 

পুলিশ জানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে গত ৬ অক্টোবর সন্ধ্যার পর ভাড়াউড়া চা বাগান নানা বাড়ি থেকে কলেজ রোড বাড়িতে ফেরার পথে নাঈম মিয়া (১৪) নিখোঁজ হয়। পরে তার বাবার কাছে অজ্ঞাত ব্যক্তি ফোনে কল করে বলে আপনার ছেলে এক্সিন্ডে করেছে। আপনার ছেলে চিকিৎসার জন্য টাকা লাগবে এমন করে বিভিন্ন সময় কল করে। পরে নিখোঁজ নাঈমের পিতা আইনুউদ্দিন শ্রীমঙ্গল থানায় নিখোঁজের জিডি করেন। ফোন কলের সূত্র ধরে পুলিশ ও র‌্যাব-৯ তথ্য প্রযুক্তির সহায়তায় মুক্তিপণ ৫০ হাজার টাকা চাওয়া ফোন কলদাতা মহিবুল বারী হক চৌধুরী নামে এক ব্যক্তিকে মৌলভীবাজারের দক্ষিণ বারন্তী গ্রাম থেকে আটক করে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে অপহরণকারীরা নাঈমকে ফোন কলের দোকানে নিয়ে ছেড়ে দিলে সে বাড়িতে তার বাবাকে ফোন করলে পুলিশ ও র‌্যাব-৯ তাকে ঢাকা থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন। মঙ্গলবার রাতে থানায় তার বাবার কাছে হস্তান্তর করা হয়।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code