দিরাইয়ে চলন্তবাসে ধর্ষণচেষ্টা: চালকের ৫ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

দিরাইয়ে চলন্তবাসে ধর্ষণচেষ্টা: চালকের ৫ বছরের কারাদণ্ড

Manual2 Ad Code

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় বাসচালক শহীদ মিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

আসামি শহীদ মিয়া সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের তৌফিক মিয়ার ছেলে।

 

এর আগে ২০২০ সালের ২৬ ডিসেম্বর সিলেটের লামাকাজী থেকে দিরাই যাওয়ার পথে সুজানগর এলাকায় বাসের অন্য যাত্রীরা নেমে গেলে ভুক্তভোগী কলেজছাত্রী একা হয়ে যান। এ সময় বাসের চালক ও হেলপার ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। তখন নিজেকে বাঁচাতে ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে নেমে পড়েন।

 

পরে স্থানীয়রা তাকে সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই হাসপাতালে ভর্তি করেন। মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে।

Manual2 Ad Code

 

ওইদিন রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমদসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।

Manual5 Ad Code

 

মামলার পর আসামি শহীদ মিয়াকে সুনামগঞ্জের পুরাতন বাসস্টেশন থেকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। পরে হাসপাতালে চিকিৎসা শেষে এ মামলায় ২২ ধারায় আদালতে জবানবন্দি দেন ভুক্তভোগী ছাত্রী।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code