সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২
মৌলভীবাজার প্রতিনিধি :
ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার সামনে বিষপান করে আত্মহত্যা করেছেন রাজন নামে এক প্রেমিক। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে মৌলভীবাজার সরকারি কলেজ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
রাজন মিয়া কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কাজলধারা গ্রামের শাহা আলমের ছেলে। তিনি কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর এক ছেলে ও মেয়েকে দীর্ঘ সময় গল্প করতে দেখা যায়। এক পর্যায়ে হঠাৎ ছেলেটি সাথের মেয়ের সামনেই বিষপান করে। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফয়ছল জামান বলেন, হাসপাতালে বিষপান করে মারা যাওয়া এক যুবকের মরদেহ আসে। মরদেহটির ময়নাতদন্ত করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মশিউর রহমান বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
Design and developed by ওয়েব হোম বিডি