অভিমানে বেরিয়ে পড়া কিশোরী কমলগঞ্জে ধর্ষণ, আটক ২

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

অভিমানে বেরিয়ে পড়া কিশোরী কমলগঞ্জে ধর্ষণ, আটক ২

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর থেকে মা-বাবার সঙ্গে অভিমান করে নিজ বাড়ি থেকে বেরিয়ে পড়া এক কিশোরী মৌলভীবাজারের কমলগঞ্জে গণধর্ষণের শিকার হয়েছেন।

 

শনিবার (০৫ নভেম্বর) এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

 

পুলিশ জানায়, জৈন্তাপুর থেকে গত রবিবার অভিমান করে এক কিশোরী কমলগঞ্জে নানা বাড়িতে আসার উদ্দেশে বেরিয়ে কমলগঞ্জ উপজেলায় আসে। এখানে আসার পর উত্তরভাগ গ্রামের মোহন মিয়া ও রাজ্জাক বক্স নামের দুই যুবক নানা বাড়ি পৌঁছে দেওয়ার নামে কিশোরীকে সিএনজি অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা একটি বাড়িতে আটকে রেখে তাকে রাতভর ধর্ষণ করে। পরে শ্রীমঙ্গলের একটি বাসায় আটক করে রাখে।

 

এদিকে শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গত ৪ নভেম্বর (শুক্রবার) রাতে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড মায়াবী গেস্ট হাউজের মালিক মাহবুবুর রহমানের বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে।

 

এ সময় অভিযুক্ত কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে মোহন মিয়া (২৪) ও সুলতান বক্সের ছেলে রাজ্জাক বক্সকে (২২) আটক করা হয়।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

কমলগঞ্জ থানা পুলিশের ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি অভিমান করে এসেছিল। এই সুযোগে সিএনজি চালক ও তার সহযোগী সুযোগ নেয়। মেয়ের বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code