অর্থ লুটপাটকারীরা জাতির শত্রু, গুলি করে মারা উচিত : হাইকোর্ট

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

অর্থ লুটপাটকারীরা জাতির শত্রু, গুলি করে মারা উচিত : হাইকোর্ট

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকা লুটপাট ও পাচারে যারা জড়িত তাদের ‘গুলি করে মারা উচিত’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এসময় অর্থ লুটপাটকারীদের জাতির শত্রু হিসেবেও আখ্যা দেন আদালত।

 

Manual6 Ad Code

বেসিক ব্যাংকের অর্থপাচার মামলায় এক আসামির জামিন শুনানিতে এমন মন্তব্য করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

 

এদিন আদালতে বেসিক ব্যাংকের রাজধানীর শান্তিনগর শাখার তৎকালীন ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরীর জামিন শুনানি হয়।

 

অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এরমধ্যে ১৫টি মামলায় তিনি জামিন পেয়েছেন।

 

শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্দেশে প্রশ্ন রেখে আদালত বলেন, কেন চার্জশিট দিচ্ছেন না? অর্থ লুটপাট ও পাচারের মামলার সামারি ট্রায়াল হওয়া উচিত। যারা জনগণের টাকা আত্মসাৎ করে তাদের ‘শুট ডাউন’ করা উচিত। এটাই তাদের শাস্তি হওয়া উচিত।

 

শুনানি শেষে মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে করা তিন মামলায় তার জামিন নাচক করেন হাইকোর্ট। একই সঙ্গে আসামির বিরুদ্ধে দায়ের হওয়া ছয়টি মামলার তদন্তকাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

Manual1 Ad Code

 

এসময় আদালত পাঁচ বছরেও বেসিক ব্যাংকের ৫৬ মামলার তদন্ত শেষ না হওয়া এবং অভিযোগপত্র না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

 

আদালত বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় দায়ের হওয়া সব মামলার সবশেষ অগ্রগতি তথ্য আগামী ২১ নভেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন। দুদককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

Manual1 Ad Code

 

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর পল্টন থানার করা মামলার মোট আসামি ছয়জন।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code