ভুল তথ্য দিয়ে পরিবার কল্যাণ সহকারী পদে উত্তীর্ণ!

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

ভুল তথ্য দিয়ে পরিবার কল্যাণ সহকারী পদে উত্তীর্ণ!

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষায় নির্দিষ্ট গ্রামের বাহিরে এক চাকুরী প্রত্যাশীকে উর্ত্তীণ দেখিয়ে ফলাফল প্রকাশ করা নিয়োগ বাতিল চেয়ে আবেদন করেছেন অপর দুই চাকুরী প্রত্যাশী।

 

বুধবার (০৭ ডিসেম্বর) রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

Manual8 Ad Code

 

অভিযোগে উল্লেখ করা হয়- ২০২১ সালের ১১ আগস্ট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওয়াতাধীন বাউসা ইউনিয়নের ইউনিট-৩ (ক) থেকে পরিবার কল্যান সহকারী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইউনিট-৩ (ক) দাসেরকোণা, দেবপাড়া, ভরাকোণা, বাশডর গ্রাম নিয়ে গঠিত। নিয়োগ বিজ্ঞপ্তিতে উপরোক্ত গ্রামের স্থায়ী বাসিন্দাদের আবেদন করতে বলা হয়।

 

উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পর আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করেন ভরাকোণা গ্রামের পূজা দেব, তন্বী দেব ও বাশডর গ্রামের আরও ২ জন। নির্ধারিত এলাকার বাহিরে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ভরপুর গ্রামের পিংকী আচার্য্য। পরবর্তীতে চলতি বছরের গত ২৪ নভেম্বর তারিখে ফলাফলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ভরাকোণা গ্রাম থেকে ২ জন ও বাশডর গ্রাম থেকে ২ জন উর্ত্তীণ হন।

 

নির্ধারিত গ্রামের বাহিরে চাকুরী প্রত্যাশী ভরপুর গ্রামের পিংকী আচার্য্যও পরীক্ষায় উর্ত্তীণ হয়। পরে পিংকীকে নিয়োগের জন্য চুড়ান্ত করে ফলাফল প্রকাশ করা হয়। উর্ত্তীণ হওয়া পিংকী নির্ধারিত এলাকার বাহিরের চাকুরী প্রত্যাশী হওয়ায় ও তথ্যে ভুল এবং অশুদ্ধ থাকার কারণে পিংকী আচার্য্যরে নিয়োগ বাতিল করে পুনরায় ফলাফল তৈরি ও নিয়োগপত্র ইস্যু করার জন্য আবেদন করেছেন দুই পরীক্ষার্থী।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

এ নিয়ে অভিযোগকারী ভরাকোণা গ্রামের পূজা দেব ও তন্বী দেব বলেন, নিয়োগ পরীক্ষায় নির্দিষ্ট এলাকার চাকুরী প্রত্যাশীদের প্রাধান্য না দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, এমন গ্রামের প্রার্থীকে উর্ত্তীণ দেখানো হয়েছে। এমন ফলাফল দেখে আমরা হতবাক হয়েছি। এই কারণে আমরা প্রকাশিত ফলাফল বাতিল চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছি। আশা করছি আমরা ন্যায় বিচার পাবো।

Manual7 Ad Code

 

এ প্রসঙ্গে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য হবিগঞ্জের পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালককে বলা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code