কমলগঞ্জে ব্যবসায়ীক দ্বন্দ্বে ছুরিকাঘাত, আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

কমলগঞ্জে ব্যবসায়ীক দ্বন্দ্বে ছুরিকাঘাত, আহত যুবকের মৃত্যু

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর এলাকায় ব্যবসায়ীক দ্বন্দ্বে বুকে পিটে ছুরিকাঘাত করা আহত যুবক বিল্লাল হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

Manual1 Ad Code

বুধবার (২৫ জানুয়ারি) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিল্লাল হোসেন উপজেলার আদমপুর ইউপির উত্তরভাগ গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে।

Manual6 Ad Code

 

জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে গত ২২ জানুয়ারি আদমপুর বাজারে বিল্লালের সঙ্গে একই গ্রামের বসই মিয়ার ছোলে শাহীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত শাহীন ছুরি দিয়ে বিল্লালের বুকে ও পিটে  ছুরিকাঘাত করে। এ সময় তাকে বাঁচাতে বিল্লালের বড় ভাই মন্নান মিয়া এগিয়ে গেলে তার ওপরও হামলা চালায় শাহীন। পরে এলাকাবাসী ছুরিসহ শাহীনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গুরুতর আহত হওয়া বিল্লাল ও তার বড় ভাই মন্নানকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাদের আত্নীয় স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে বিল্লাল মারা যান।

 

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছার বলেন, ছুরিসহ আটক হওয়া শাহীনকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ছুরিকাঘাত হওয়া বিল্লালের জবানবন্দি গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি বর্তমানে জেলহাজতে রয়েছে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/কেজিএন/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code