রেললাইনের পাশে মিললো শিশুর মরদেহ

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩

রেললাইনের পাশে মিললো শিশুর মরদেহ

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের শমশেরনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন গোবিন্দপুর এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ (১১) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, ভোরে কোনো এক সময় শিশুটি ট্রেন থেকে পড়ে যায়। পরে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা রেললাইনের পাশে একটি অজ্ঞাত শিশুর মরদেহ পড়ে আছে জেনে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করে। শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসার পর লাশ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক নফিল উদ্দিন অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি টোকাই হতে পারে। আশপাশে রেলওয়ে স্টেশনে পরিচয় পাবার জন্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code