চিত্রনায়িকা মাহি কারাগারে

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

চিত্রনায়িকা মাহি কারাগারে

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
ডিজিটাল নিরাপত্তা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তারের পর তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে নেওয়া হলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

Manual6 Ad Code

এর আগে শনিবার সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহি ওমরাহ পালন শেষে দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

 

বিষয়টি আদালত পুলিশের পরিদর্শক শাহাদাত হোসেন নিশ্চিত করেছেন।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক জানান, মাহির রিমান্ড চাওয়া হয়নি।

 

মাহি স্বামী রকিব সরকারের সঙ্গে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। মাহির সঙ্গে দেশে ফেরেননি রকিব। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

Manual5 Ad Code

 

এরআগে শুক্রবার (১৭ মার্চ) রাতে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

 

এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code