পর্তুগালে দেয়ালচাপায় দুই সিলেটী নিহত

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

পর্তুগালে দেয়ালচাপায় দুই সিলেটী নিহত

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে নিজ কর্মস্থলে দুজন বাংলাদেশি শ্রমিক দেওয়াল ভেঙে চাপা পড়ে মারা গেছেন। সোমবার (২০ মার্চ) বিকালে কনস্ট্রাকশনের কার করার সময় মারা যান তারা।

 

Manual1 Ad Code

নিহতরা হলেন- শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)। এরমধ্যে শাহীন আহমেদ সিলেট বিভাগীয় শহর মৌলভীবাজারের সদর থানা এলাকার বাসিন্দা ও সুহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।

Manual5 Ad Code

 

দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।

 

Manual6 Ad Code

শাহীন এবং সুহেদের মৃত্যুতে লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের লাশ দেশে পাঠানো ও জরুরি করণীয় নিয়ে মঙ্গলবার টেস্ট অব লিসবনে বাংলাদেশি কমিউনিটি এক সভা আহ্বান করা হয়েছে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code