কমলগঞ্জে ডাকাত সর্দার কালা বাবুল গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

কমলগঞ্জে ডাকাত সর্দার কালা বাবুল গ্রেপ্তার

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ইয়াছিন আলী ওরফে কালা বাবুলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ইয়াছিন আলী একই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে।

 

Manual3 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কমলগঞ্জ থানায় ২টি, সিলেটের মোগলাবাজার থানায় ২টি, শ্রীমঙ্গল থানায় ২টি, শায়েস্তাগঞ্জ থানায় ২টি, নবীগঞ্জ থানায় ১টি, কুলাউড়া থানায় ১টি ও রাজনগর থানায় ১টি মামলা রয়েছে।

 

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি ডাকাত সর্দার ইয়াছিন আলী ওরফে কালা বাবুলকে গ্রেপ্তার সক্ষম হয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমবি)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code