সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি :
দীর্ঘদিন থরে চাচা প্রবাসে থাকায় চাচির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ায় ভাতিজা রাজু মিয়া। আর দেশে পরকিয়ার বিষয়টি বুঝতে ভাতিজাকে মারধর করেন প্রবাসী চাচা। পরে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে, বুধবার (২৯ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা এলাকায় রাজুকে মারধর করেন তার দুই চাচা।
মৃত রাজু মিয়া (২২) মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা এলাকার হাদিস মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের চাচা শাহ আলম (৩৬) ও জাকির হোসেন (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, শাহ আলম দীর্ঘদিন দুবাইয়ে ছিলেন। তিনি দেশে এসে জানতে পারেন তার স্ত্রীর সঙ্গে ভাতিজা রাজুর অনৈতিক সম্পর্ক চলছিল। বুধবার দুপুরে মৌলভীবাজার শহর থেকে বাড়ি যাওয়ার পথে দুই চাচা মিলে রাজুকে রড দিয়ে এলোপাথাড়ি মারধর করন। রাজু এতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশী তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি