সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি :
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা, প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি এবং র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের পরিকল্পিত হত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
শনিবার (০১ এপ্রিল) দুপুর ১২টায় মৌলভীবাজার চৌমুহনায় বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জওহরলাল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিতি ছিলেন সিপিবি জেলা সদস্য যুবনেতা আবু রেজা সিদ্দিকী ইমন, বাসদ জেলা সদস্য রেহনোমা রুবাইয়াৎ সহ বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি