মৌলভীবাজারের নতুন ডিসি উর্মির যোগদান

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

মৌলভীবাজারের নতুন ডিসি উর্মির যোগদান

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বিদায় নিলেন। জেলা প্রশাসক হিসেবে নতুন করে দায়িত্ব নিলেন ড. উর্মি বিনতে সালাম। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

Manual2 Ad Code

 

সোমবার (০৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন ড. উর্মি বিনতে সালাম।

 

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হক প্রমূখ।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

উল্লেখ্য, গত রোববার (১২ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ড. উর্মি বিনতে সালাম মৌলভীবাজারের ডিসি পদে নিয়োগ পান।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code