কমলগঞ্জে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, মে ১, ২০২৩

কমলগঞ্জে ছেলের হাতে বাবা খুন

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে খুন হয়েছেন বাবা। খুন হওয়া ব্যক্তি উপজেলার ইসলামপুর ইউপির বাঘা ছড়া চা বাগানের রবী ঘাষী।

Manual7 Ad Code

রোববার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বাঘাছড়া শ্রমিক লাইনের নিজ বাড়িতে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক পুত্র সুকেশ ঘাষীকে আটক করে পুলিশের হাত সোপর্দ করে।

Manual1 Ad Code

জানা যায়, রোববার রাতে বাড়িতে বাবা চা শ্রমিক রবীর সঙ্গে ছেলে সুকেশের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রবী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশে থাকা লোকজন ঘাতক ছেলে সুকেশকে আটক করে।

Manual1 Ad Code

খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই পবিত্র কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক পুত্র সুকেশ ঘাষীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী বলেন, পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Manual1 Ad Code

এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

(সুরমামেইল/এফকেএন)


 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code