জুড়িতে পোষা হাতির শুঁড়ের আঘাতে মাহুতের মৃত্যু

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মে ৮, ২০২৩

জুড়িতে পোষা হাতির শুঁড়ের আঘাতে মাহুতের মৃত্যু

Manual2 Ad Code

জুড়ি প্রতিনিধি :
মোলভীবাজারের জুড়িতে পোষা হাতির শুঁড়ের আঘাতে রাসেল মিয়া (৪০) নামের এক মাহুতের মৃত্যু হয়েছে। রোববার (০৭ মে) বিকেলে জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

 

রাসেল মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

Manual5 Ad Code

 

রাসেলের সঙ্গে থাকা চিনু মিয়া নামে হাতির আরেক মাহুত জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রোববার বিকেল ৪টার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এ সময় কুলাউড়া থেকে হাতিকে নিতে আসেন মাহুত রাসেল। ওই সময় হাতিটি এক রাস্তা থেকে অন্য রাস্তায় দিয়ে যাচ্ছিল। তখন পেছনে থাকা মাহুত হাতির সামনে গেলে হাতিটি শুঁড় দিয়ে মাহুতকে আঘাতে করে। পরে দাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ঘটনাটি জুড়ী থানা এলাকায় হওয়ায় জুড়ী থানা পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/জেএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code