বিয়ানীবাজারে শিশু ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মে ২৮, ২০২৩

বিয়ানীবাজারে শিশু ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় তিন বছর বয়সী ভাতিজা সায়েল আহমদ ওরফে সোহেলকে হত্যার দায়ে চাচির যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে শিশুটির চাচাসহ দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

Manual3 Ad Code

রোববার (২৮ মে) সকালে সিলেট দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

Manual8 Ad Code

 

দণ্ডপ্রাপ্ত নারী হলেন- বিয়ানীবাজার উপজেলার উত্তর আকা-খাজনা গ্রামের বাসিন্দা সুরমা বেগম (৪১)। খালাসপ্রাপ্ত দুজন হলেন- সুরমা বেগমের স্বামী ও নিহত শিশুটির চাচা রুনু মিয়া (৪৫) ও চারখাই গ্রামের বাসিন্দা নাহিদুল ইসলাম ওরফে ইব্রাহিম (২৬)।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৭ জুন ভোরে শিশু সায়েল আহমদ ও তার বড় ভাই আরিফ আহমদ (৮) তাদের চাচা রুনু মিয়ার বাড়ির পাশে আম কুড়াতে যায়। পরে আরিফ আহমদ বাড়ি ফিরলেও সায়েল আহমদ আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা খুঁজেও সায়েলকে পাচ্ছিলেন না। একপর্যায়ের রুনু মিয়ার বাড়ির গোসলখানায় একটি ড্রামের মধ্যে কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

 

এ ঘটনায় নিহত শিশুটির বাবা খসরু মিয়া বাদী হয়ে সুরমা বেগম, তাঁর স্বামী রুনু মিয়া ও তাঁদের স্বজন ইব্রাহিমকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে করে পুলিশ। তদন্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।

 

Manual6 Ad Code

সিলেট জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. নিজাম উদ্দিন বলেন, মামলার ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার রায় ঘোষণার সময় আসামি তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code