ঢাকায় বিএনপির মহাসমাবেশ ২৭ জুলাই

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ২৭ জুলাই

Manual7 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তিসহ এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

 

শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সমাবেশ কোথায় হবে সে স্থান উল্লেখ করেননি বিএনপি মহাসচিব।

 

ফখরুল বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচনকালীন নির্বাচন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, তারেক রহমানের বিরুদ্ধে মামলাসহ ফরমায়েশি সাজা বাতিল, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

এর আগে দুপুর ২টা ১৮ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তবে দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগে মঞ্চ ভেঙে পড়ে। যে কারণে একটি পিকআপ ভ্যানে সমাবেশ পরিচালনা করা হয়।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তাই কাল বিলম্ব না করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তরুণরা জেগে উঠুন, সরকারের পতনকে ত্বরান্বিত করতে হবে।

 

আওয়ামী লীগ ভয় পায় বলে ক্ষমতা ছাড়তে চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার নির্বাচনে ভয় পায়। আমরা নির্বাচন চাই এ মুহূর্তে, কিন্তু তোমাদের (আওয়ামী লীগ সরকার) অধীনে নয়। নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে।

 

Manual2 Ad Code

বিএনপি নির্বাচনে যেন অংশ নিতে না পারে সে জন্য সরকার একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৪টি মিথ্যা মামলা দিয়েছে। বিএনপি নেতাদের বিরুদ্ধে সাড়ে তিনশ মামলা আছে। কেন এতো মামলা দেন? কারণ তারা ভয় পায়।

 

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code