সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে শান্ত দেবনাথের (১৯) এক কলেজ ছাত্রের দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শান্ত দেবনাথ রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথের ছেলে। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী। এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১২টায় শ্রীমঙ্গল শহরতলীর আইটার সিগন্যাল এলাকার সাওতালপাড়া এলাকা থেকে লাশের আলাদা আলাদা খন্ড দুটি পুলিশ উদ্ধার করেছে। এর আগে মঙ্গলবার তিনি নিখোঁজ হোন।
উদ্ধার করা লাশটির কোমর থেকে শরীর বিছিন্ন ছিল এবং একটি হাতের খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে হাতটি শেয়ালের দল জঙ্গলে নিয়ে গেছে। মরদহেরে সাথে পাওয়া মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।
এ ব্যাপারে শান্ত দেবনাথের চাচাতো ভাই শিমুল দেবনাথ বলেন, শান্ত দেবনাথের সারাদিন খোঁজ না পেয়ে রাতে রাজনগর থানায় জিডি করতে গেলে শ্রীমঙ্গল থেকে ফোনকল পেয়ে শান্তকে শনাক্ত করি। শ্রীমঙ্গলে শান্ত কেন এসেছিল এবং ওই সাঁওতাল পাড়া এলাকায় যাবার কারন তিনি বলতে পারেননি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাব্বির আলী জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
(সুরমামেইল/এসএন/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি