সুনামগঞ্জে বুয়েটের ৩৪ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

সুনামগঞ্জে বুয়েটের ৩৪ শিক্ষার্থী আটক

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থী ও নৌকার চালকসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (৩১ জুলাই) তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার বিকেল ৪টায় ওই ইউনিয়নের নতুন বাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জের মান্দারখিল গ্রামের আনোয়ারুল হকের ছেলে বুয়েটের মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আফিফ আনোয়ার (২৪), টাঙ্গাইলের সখিপুর থানার তক্তারচয়ালা গ্রামের আব্দুস সামাদের ছেলে বখতিয়ার নাফিস (২৪), মাগুরার আলতাফ হোসেনের ছেলে মো. সাইখ সাদিক (২১), ঢাকার আবুল কালাম আজাদের ছেলে ইসমাইল ইবনে আজাদ (২১), চাঁদপুরের সালেহ আহম্মেদের ছেলে সাব্বির আহম্মেদ (২১), বাগেরহাটের শওকত আলীর ছেলে তাজিমুর রাফি (২০), চট্টগ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. সাদ আদনান অপি (২২), জামালপুরের সেলিম সরকারের ছেলে মো.  শামীম আল রাজি (২০), নওগাঁর আব্দুল কুদ্দুসের ছেলে মো. আব্দুলাহ আল মুকিত (২৩), শেরপুরের ফজলুল হক শাহিনের ছেলে মো. জায়িম সরকার (২১), ফেনীর মাহবুবুল হকের ছেলে হাইছাম বিন মাহবুব (২৫), চাঁপাইনবাবগঞ্জের নাইমুল হকের ছেলে মাহমুদুর হাসান (২২), সাতক্ষীরার ওবায়দুল্লাহর ছেলে খালিদ আম্মার (২১), রাজশাহীর এন্তাজুল হকের ছেলে মো. ফাহাদুল ইসলাম (২৩), রাজশাহীর ওমর ফারুকের ছেলে তানভির আরাফাত ফাহিম (২১), ঢাকার এফ এম আনিছুর রহমানের ছেলে এ টি এম আবরার মুহতাদী (২১), পাবনার মাছুদুর রহমানের ছেলে মো. ফয়সাল হাবিব (২০), চাঁপাইনবাবগঞ্জ জেলার মতিউর রহমানের ছেলে আব্দুল বারি (২৪), খুলনার সিদ্দিক হেলালের ছেলে আনোয়ারুল্লাহ সিদ্দিকী (২৮), বাগেরহাটের সেকান্দার আলীর ছেলে মো. বাকি বিল্লাহ (২৮), কুমিল্লার মিজানুর রহমানের ছেলে মাহাদি হাসান (২৩), নারায়ণগঞ্জের এ এম এম মুছার ছেলে আলী আম্মার মৌয়াজ (২৫), সিরাজগঞ্জের হায়দার আলীর ছেলে টি এম তানভির হোসেন (২৬), ভোলার রফিকুল ইসলামের ছেলে মো. রাশেদ রায়হান (২৪), নোয়াখালীর জামাল উদ্দিনের ছেলে সাকিব শাহরিয়ার (২৩), নীলফামারীর সুলতান আলীর ছেলে ফায়েজ উস সোয়াইব (২৪),  নোয়াখালীর মোখলেছুর রহমানের ছেলে আব্দুর রাফি (২৫), চট্টগ্রামের ইয়াকুব আলীর ছেলে আশ্রাফ আলী (২৫),  কুষ্টিয়ার মোসাদ্দেক হোসেনের ছেলে মো. মাহমুদ হাসান (২৫), কুমিল্লার ফজলুল হকের ছেলে মো. এহসানুল হক (২৪), চট্টগ্রামের আব্দুস শুক্কুরের ছেলে মাঈন উদ্দিন (২৪), টাঙ্গাইলের আবু হানিফের ছেলে রাইয়ান আহম্মেদ সাজিদ, বাগেরহাটের হায়াত আলীর ছেলে তানিমুল ইসলাম ও ঢাকার আবেদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ মিয়া (১৮)।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

জানা গেছে, রোববার (৩০ জুলাই) সকাল ৭টায় উপজেলা বাজারের নৌকাঘাট থেকে একটি নৌকায় করে বুয়েটের ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। পরে হাওরে ঘোরার পর একই দিন দুপুরে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাচ্ছিল। এ সময় নতুন-বাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্পিডবোট সেটি থামিয়ে চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়াসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে।

Manual3 Ad Code

 

সভাপতি শাহিনুর তালুকদার জানান, ‌রোববার বিকেলে নৌকার দুজন চালকসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানা নেওয়া হয়। কি কারণে তাদের আটক করা হয়েছে, তা জানতে চাইলে কোনো উত্তর দেননি ওসি সাহেব। তবে সোমবার বিকেল পৌনে ৩টায় আটক শিক্ষার্থীরা পুলিশ হেফাজতে ছিলেন।

 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ জানান, তাদের বিরুদ্ধে নাশকতা, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় নিয়মিত মামলা করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে  প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ্ বলেন, গ্রেপ্তারকৃতরা সরকারবিরোধী নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীও রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে- এরা সবাই ইসলামী ছাত্রশিবির কর্তৃক মোটিভেটেড।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code