মুক্তিযোদ্ধা মতিন হত্যায় ৬ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

মুক্তিযোদ্ধা মতিন হত্যায় ৬ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
পাঁচ বছর আগে ময়মনসিংহের ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনকে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকালে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ মামলার রায় ঘোষণা করেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– ত্রিশালের মোবারক মেম্বার, তোফাজ্জল হোসেন, রুবেল মিয়া, সেলিম, সোহাগ, ইদ্রিস আলী। সর্বোচ্চ সাজার পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে রায়ে।

 

Manual4 Ad Code

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- মোফাজ্জল হোসেন রুবেল, দুলাল মিয়া। তাদেরও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

Manual7 Ad Code

 

জালিয়াতির মাধ্যমে এক কৃষকের জমি হাতিয়ে নেওয়ার প্রতিবাদ করায় ২০১৮ সালের ৩ জুলাই খুন হন ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটিপাড়া জামতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, যিনি এলাকায় মতিন মাস্টার হিসেবে পরিচিত। তার ছেলে মাহমুদুল হাসান মামুন পরে এ মামলা করেন।

 

রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি পিযূষ কান্তি সরকার বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code